বেনাপোলে ১০ কেজি রুপা উদ্ধার
যশোরের বেনাপোলে ভারত থেকে নিয়ে আসা দশ কেজি রুপার বার উদ্ধার করেছে বিজিবি।
রোববার সন্ধ্যায় আমড়াখালি বিজিবি চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে রুপাগুলো উদ্ধার করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে আমড়াখালি চেকপোস্টে বেনাপোল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে ওই রুপার বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার রুপার মূল্য প্রায় বার লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
