২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে মাটি চাপায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত শমসের আলী (৪৫) ওই এলাকার সফর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, সকালে নদীর তীরে মাটি কাটার সময় মাটির বড় একটি চাঁই শমসের আলীর উপরে পড়ে।এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।