২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ইয়াবাসহ শাশুড়ি-জামাই আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইয়াবাসহ শাশুড়ি-জামাইকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

আটককৃতরা হলেন, উপজেলার তানাইডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ মামুনের স্ত্রী শাহনাজ খাতুন পলি (৪৮) ও তাদের মেয়ে জামাতা উপজেলার বিয়ানাবোনা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আল শাহরিয়ার বিদ্যুৎ (২৫)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, রোববার সকালে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, মামুনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে গেলেও বাড়ি থেকে এক হাজার ৪৩১ ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ সময় তার স্ত্রী পলি ও জামাতা বিদ্যুতকে আটক করে মাদক আইনে মামলা দিয়ে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর কামরুজ্জামান।