মুক্তিপণের টাকাসহ ৫ অপহরণকারী আটক
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১৫ দিন আগে এক শিল্পপতির ছেলেকে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২ মে আবীরকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে অপহরণের পর তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
পরে পরিবারের পক্ষ থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দেওয়া হলে ৬ মে তাকে ছেড়ে দেওয়া হয়।
মুফতি মাহমুদ জানান, অপহরণের ঘটনা জানার পর থেকেই র্যাব ওই চক্রের সদস্যদের ধরতে কাজ করছিল। তদন্তের সূত্র ধরেই উত্তরা থেকে ওই পাঁচজনকে টাকাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
