২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

নিহত রাবিয়া খাতুন অনিতা (১৫) বকশিগঞ্জের ঝালরচর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। সে দেওয়ানগঞ্জের এজিআই দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্রী ছিল।

দেওয়ানগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, অনিতা মাদারের চর গ্রামে নানার বাসায় থাকতো।  শুক্রবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। শনিবার বিকালে ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার হয়।