২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ট্রাক চালকসহ ৫ জন অপহৃত

বান্দরবানের লামা উপজেলায় একটি বালির ট্রাকের চালকসহ পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী থেকে অপহৃতরা হলেন- ট্রাকচালক ইব্রাহীম (৩২), তার সহকারী রুবেল (২৫), মংপ্রু মারমা (২৭), মংসাইএ মারমা (১৯) ও নাছির উদ্দিন (৪০)।

লামা থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই পাঁচজন একটি বালি ভর্তি ট্রাক নিয়ে লামা থেকে কক্সবাজারের চকরিয়ায় রওনা হয়। তারা ফাঁসিয়াখালির ফকিরাখোলায় পৌঁছালে একদল সন্ত্রাসী ট্রাকটির গতিরোধ করে।

“তারা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও হেলপারসহ অন্যান্যদের অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়।”

অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি সিরাজুল।