২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

দিনাজপুরের বিরল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার বিজোরা ইউনিয়নের আমিলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মহসীন আলী (৪২) বিজোরা স্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।

বিজোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহসীন আলী নিজ বাড়িতে একটি ঘরের সিলিং ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।