২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিশু উদ্ধার, ‘অপহরণকারী’ আটক

গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত এক শিশুকে নেত্রকোণায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার বিকালে জয়দেবপুরের চান্দিনার রওশন রোডের আনোয়ার হোসেনের ছেলে রিফাতকে (৫) অপহরণ করা হয়।

বুধবার সকালে নেত্রকোণার খিলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, মঙ্গলবার বিকালে চান্দিনার রওশন রোডের বাসার সামনে থেকে আরিফ ও তার কয়েকজন সহযোগী রিফাতকে অপহরণ করে।

এরপর তাকে আরিফের বাড়ি খিলা গ্রামে নিয়ে যায় তারা।

রাতে শিশুটির কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে গ্রামের লোকজন ওই বাড়ির লোকজনকে নজরে রাখেন।

বুধবার সকালে তাদের কাছে খবর পেয়ে পুলিশে গিয়ে রিফাতকে উদ্ধার করে।  এ সময় আরিফকে আটক করা গেলেও বিদ্যা নামের তার এক সহযোগী পালিয়ে গেছে।

উদ্ধার রিফাত ও আটক আরিফকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় জাফর ও শাহরুফ নামে আরও দুই সহযোগী জড়িত বলে জানান ওসি ফারুক।

আরিফ (২২) নেত্রকোণার খিলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।