দোহারে পাঁচ ‘মাদকবিক্রেতা’ আটক
ঢাকার দোহার উপজেলায় পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কাচারিঘাট ব্রিজের কাছে আওলিয়াবাদ মাঠ থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- আওলিয়াবাদ গ্রামের মো. সেন্টু (৩৩), খন্দকার বিল্লাল আহম্মেদ (৪৫), নয়ানগর গ্রামের মো. মাসুম (২২), রবিউল ইসলাম (১৯) ও মো. অপু (১৯)।
দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, বুধবার সকালে আটকদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
দোহার থানার এসআই মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ছয়জন ওই মাঠে মাদক বিক্রি করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৬৭টি ইয়াবা পাওয়া যায়।”
দোহার থানার এসআই মো. মাহমুদুল হাসান এ ঘটনায় একটি মামলা করেছেন বলে জানান সাখাওয়াত।
