২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর মতিঝিল ও বাসাবোতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 11:38 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

নিহতরা হলেন- মো.মাসুদ (১৮) ও আসাদুল্লাহ (৫০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান,  মঙ্গলবার রাতে মতিঝিলে পূবালী ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেলআরোহী মাসুদ।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। মাসুদের বাসা আরামবাগ এলাকায়।

অন্যদিকে আসাদুল্লাহ আহত হন বুধবার ভোর রাতে বাসাবো বৌদ্ধ মন্দিরের কাছে। আহত অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পর তার মৃত্যু হয় বলে এএসআই সেন্টু জানান।