২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে তামাকদ্রব্যের বিজ্ঞাপনবিরোধী কর্মসূচি

তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ এবং তামাক ব্যবহারের বিপক্ষে জনমত সৃষ্টি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি পালন করেছে দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 01:18 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটি নামের সংগঠনের কর্মীরা মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান কর্মসূচিতে বসে।

পরে ক্যাম্পাসের দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় তামাকের বিজ্ঞাপনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তারা।

সংগঠন দুটির এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে কর্মীদের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে ক্যাম্পাস এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রিকারী ১৩টি দোকানের মালিক স্বেচ্ছায় তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেন।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য ইবনুল সাঈদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটির সভাপতি কৌশিক সুর, সাধারণ সম্পাদক আ ন ম ফখরুল আমিনসহ বেশ কিছু শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন বলে বিজ্ঞাপ্তিতে বলা হয়।