২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিচার্স সেন্টার ফ্যাসিলিটি উদ্বোধন

ঢাকার অনলাইন স্কুল টিচার্স সেন্টার এর টিচার্স ট্রেনিং ফ্যাসিলিটি চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 11:16 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার রায়েরবাজারে টিচার্স ট্রেনিং ফ্যাসিলিটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনলাইন স্কুল টিচার্স সেন্টার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের অনলাইন স্কুল উদ্যোগের একটি অংশ।

উদ্যোগটির সহযোগিতায় রয়েছে জাগো ফাউন্ডেশন এবং অগ্নি সিস্টেমস।

অনলাইন স্কুল প্রকল্পে একটি দূরবর্তী অবস্থান থেকে ভিডিও কনফরেন্সিংয়ের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন শিক্ষকরা এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সহায়তা ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন মডারেটররা।

দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলসমূহে বতমানে ১০টি অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।