২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে লক্ষ্মীপেঁচার সন্ধান

মৌলভীবাজারে বিরল প্রজাতির একটি সাদা লক্ষ্মীপেঁচা ধরা পড়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার দুপুরে শহরের বনশ্রী আবাসিক এলাকা থেকে একটি বাড়ির তত্ত্বাবধায়ক পেঁচাটিকে ধরেন।

খবর পেয়ে বনবিভাগের লোকজন পেঁচাটিকে তাদের হেফাজতে নিয়ে যান।

মৌলভীবাজার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার ইমামউদ্দিন জানান, লক্ষ্মীপেঁচাটি বয়স্ক এবং তার পাখা প্রায় তিন ফুট লম্বা।

এর পালক সোনালী আর চোখ নীল। এ ধরনের প্রজাতির পেঁচা শান্তশিষ্ট স্বভাবের হয় বলে জানান ইমামউদ্দিন।

তত্ত্বাবধায়ক সুলেমান মিয়া জানান, দুপুরে তিনি তাদের বাসার উঠানের কুল গাছে পেঁচাটিকে প্রথমে দেখতে পান।

এরপর ভয় দেখানোর জন্য ঢিল ছুঁড়লে পেঁচাটি উড়ে এসে বাড়ির দেয়ালে বসে।

তখন প্রতিবেশী রুয়েল মিয়াসহ তিনি পেঁচাটিকে ধরে ফেলেন বলে জানান।

বন বিভাগের কর্মকর্তা সাংবাদিকদের জানান, পাখিটিকে পার্শ্ববর্তী বর্ষিজোড়া ইকো পার্কের বনে ছেড়ে দেওয়া হবে।