২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্রাংকে নারীর লাশ

সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পাওয়া একটি ট্রাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার বারইপাড়া এলাকার জুম্মা মসজিদের কাছে ট্রাংটি পাওয়া যায় বলে আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানান।

নিহত ওই নারীর বয়স ৩০ বছর বলে অনুমান করা হচ্ছে।

এসআই রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের পাশে ট্রাংকটি দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাংক খুলে লাশ দেখতে পায়।

“নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল, পা ভাঁজ করে রশি দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল সালোয়ার-কামিজ ও বোরকা।”

পুলিশের ধারণা, রাতের বেলায় অন্য কোনো স্থানে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ওই ট্রাংকে ভরে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।