সিলেটে টমটম চাপায় শিশু নিহত
সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারিচালিত টমটম চাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর-ধোপাগুল সড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোজাম্মেল আলী (৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর প্রথমখণ্ড গ্রামের মখন মিয়ার ছেলে। সে ফতেহপুর নুরানী কিন্ডারগার্ডেন মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র ছিল।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, মাদ্রাসা ছুটির পর মোজাম্মেল বাড়ি ফেরার পথে ফতেহপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
