২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে স্ত্রী হত্যা, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সফিপুর পূর্বপাড়া এলাকায় স্বামীর ভাড়া বাড়ি থেকে পলি বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

পলি বেগম যশোর সদরের ফতেপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকতেন তিনি।

সকাল থেকে জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, রাতের খাবার খেয়ে পলি বেগম ও তার স্বামী ঘুমাতে যান। সকালে দড়ি দিয়ে হাত-পা ও গলা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পলি বেগম স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

দেড় মাস আগে পলি বেগম স্বামী জাহাঙ্গীর আলমকে নিয়ে সফিপুর পূর্বপাড়া এলাকায় মকবুল হোসেন গাজীর বাড়িতে ভাড়া ওঠেন।

পলি বেগমের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল।