হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের এক চালক নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে শায়েস্তাগঞ্জ থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান।
নিহতের নাম খছরু মিয়া (২২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি এজাজুল জানান, সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই খছরু মারা যান।”
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ।
