টঙ্গীতে ‘চলন্ত ট্রেনে উঠতে গিয়ে’ যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে টঙ্গী স্টেশনের চার নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে কালো প্যান্ট ও হাফ হাতা শার্ট ছিল।
এসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে স্টেশনের ওই এলাকা দিয়ে যাওয়া চট্টগ্রামগামী একটি ট্রেনে উঠার চেষ্টা করছিলেন যুবকটি। কিন্তু উঠতে না পেরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান।
এতে তার ঘাড় এবং বাঁ হাত ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এসআই আলাউদ্দিন জানান।
