কালনী থামল না, লাফিয়ে নামল যাত্রীরা
ট্রেনের চারবগি উল্টো পথে চার কিলোমিটার ছুটে চলার একদিন পর এবার নির্ধারিত স্টেশনে না থেমে নিয়ম ভেঙে চলে গেল আন্তঃনগর কালনী একপ্রেস।
সোমবার গভীর রাতে মৌলভীবাজারের শমসেরনগর স্টেশনে এ ঘটনা ঘটে।
এ সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন বলে রেল কর্মকর্তারা জানান।
শমসেরনগরের স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্স সরকারের সমালোচনায় বন্যা প্রেস রাত ১১ টা ৫৩ মিনিটে স্টেশনে ঢোকে। এ স্টেশনে ২ মিনিট যাত্রাবিরতির কথা থাকলেও সেটি না থেমে প্ল্যাটফরম অতিক্রম করে এবং পরবর্তী স্টেশন কুলাউড়ায় চলে যায়।
“ট্রেনের গতি তখন ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। ট্রেন থামছে না দেখে যাত্রীদের কেউ কেউ বগি থেকে লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।”
তবে আহত যাত্রীদের পরিচয় জানাতে পারেননি স্টেশন মাস্টার।
আজিজ বলেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত স্টেশনে থামার পর কর্তব্যরত স্টেশন মাস্টারের সংকেত পেলেই ট্রেন ছাড়ার কথা।
“কিন্তু চালক ও পরিচালক তা না করে ট্রেন চালিয়ে নিয়ে যান কুলাউড়া স্টেশনে। শমসেরনগরের যাত্রীরা সেখানে গিয়ে নামেন।”
নিয়ম না মানায় ‘বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত’ জানিয়ে এই রেল কর্মকর্তা বলেন, ওই সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন ‘ক্রসিংয়ের জন্য’ কুলাউড়া স্টেশনে দাঁড়ানো ছিল। উপবন প্রায়ই শমসেরনগরে ক্রসিং নেয়। কালও সেরকম হলে সংঘর্ষ ঘটে যেতে পারত।”
এর আগে রোববার সন্ধ্যার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় ‘ভ্যাকুয়াম পাইপ’ ও ‘সংযোগকারী লক’ ছিঁড়ে যাওয়ায় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের পেছনের চারটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই চারটি বগি পেছনের দিকে ঢালু পথে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে শাপলাবাগ এলাকায় গিয়ে থামে।
এ সময় ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী কিছুটা আহত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ইঞ্জিনসহ ট্রেনটির সামনের অংশ ভানুগাছ স্টেশনে গিয়ে থামলে পেছনের চারটি বগি না থাকার বিষয়টি ধরা পড়ে।
এরপর বগি চারটি টেনে শ্রীমঙ্গলে স্টেশনে আনা হয় এবং বগিগুলোকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করে প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাত পৌনে ৯ টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ঘটনা খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
