কুলাউড়ায় রেস্তোরাঁর গুদামে আগুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে একটি রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮টার দিকে স্টেশন রোডের পাকশী রেস্টুরেন্টে পেছনের গুদামে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুন লাগে। এতে তিনটি ফ্রিজ, কয়েক বস্তা আলু, পেয়াঁজ, ময়দাসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে যায়।
তাৎক্ষণিক দমকলকর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কুলাউড়া দমকল বাহিনীর কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্টোর রুমে থাকা বেশকিছু মালামাল ভালো অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বলেও জানান তিনি।
