২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় স্টোভ বিস্ফোরণে নারী নিহত

নেত্রকোণার মদন উপজেলায়  রান্না করার সময় স্টোভ বিস্ফোরণে এক নারীর নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:01 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত শাহানা আক্তার (৪০) মদন পৌর এলাকার দেওয়ানবাজারের রডসিমেন্টর দোকান মা আমেনা এন্টারপ্রাইজের মালিক।

মদন থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, শাহানা আক্তার মদন পৌরশহরের  চকপাড়া এলাকার আন্দিবাড়িতে তার পীর নূরুল হকের আস্তানায় রান্না করছিলেন।

এ সময় রান্নার স্টোভ বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।