২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:34 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মির্জাপুর থানার এসআই হারুন অর রশিদ জানান, সোমবার সকালে রাজনগর গ্রামের একটি নলকূপের মেশিন ঘরের সামনে গলায় গামছা পেঁচানো অবস্থায় মো. তোতা মিয়ার (৫৫) লাশ পাওয়া যায়।

তোতা মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে।

গ্রামে ওই অগভীর নলকূপ মেশিনটি চালাতেন তিনি।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, তোতা প্রতিদিনের মতো রোববার রাতে নলকূপ চালাতে যান।

সোমবার সকালে নলকূপ ঘরের সামনে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পুলিশ সদস্য হারুন।