২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুন্ডে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুন্ডের শীতলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম সীতাকুন্ডের ভাটিয়ারি এলাকার সোনা মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী একটি কভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সেলিম মারা যান।

এ ঘটনায় চালকসহ কভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন মো. ইয়াসিন।