বিজয়নগরে দেয়াল ধসে গ্যাসের পাইপে ফাটল
রাজধানীর বিজয়নগরে একটি দেয়াল ধসে পড়ে গ্যাসের সরবরাহ পাইপ ফেটে গেছে।
তবে দ্রুত পাইপ মেরামত করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
সকাল সাড়ে ৯টার দিকে স্কাউট মার্কেটের কাছে ফুটপাতঘেঁষা দেয়ালের একটি অংশ পড়ে যায় বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান।
“দেয়াল ধসে গ্যাসের পাইপ ফাটার খবর পেয়ে পুলিশের একটি সেখানে গিয়ে গ্যাসের লোকজনকে খবর দিলে তারা এসে পাইপ মেরামত করেন।”
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।
