২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে যাত্রীর ব্যাগে সোনার বার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া দুই কেজি সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

আটক আব্দুল জলিল (৪০) ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার সকালে ঢাকা আসেন বলে কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান।

“ঢাকায় নামার পর জলিলের লাগেজ স্ক্যান করে সন্দেহ হয়। পরে লাগেজ খুলে গাড়ির একটি যন্ত্রের মধ্যে কয়েকটি সোনার বার পাওয়া যায়।”

দুই কেজি ২৭৫ গ্রাম ওজনের এই সোনার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকার মতো।