২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের জন্য মেয়র মান্নান থানায়

জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানকে জয়দেবপুর থানায় নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জয়দেবপুর থানায় নেওয়া হয় বলে জানান ওই থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার আদালত এমএ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ আদেশের প্রেক্ষিতে রোববার বিকাল ৩টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবপুর থানায় আনা হয়।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন।