২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুর্ঘটনায় পিতা নিহত, আহত পুত্র

দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন তার ছেলে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার এ দুর্ঘটনায় নিহত সামসুল হকের (৬৫) বাড়ি উপজেলার হাবড়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামে।

আহত ওবায়দুল হাসানকে (২৫) পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল হাসান জানান, দুপুরে বাবাকে নিয়ে ওবায়দুল হাসান পার্বতীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে তাদের বাড়ি কুটিপাড়া গ্রামে ফিরছিলেন।

পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া উঁচা ব্রিজ এলাকায় সড়কের পাশে বেঁধে রাখা গরুর দড়িতে আটকে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়।

আহত সামসুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।