২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাস খাদে, সুপারভাইজার নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন, আহত হন বাসটির অন্তত ১২ যাত্রী।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার সেখ জানান, রোববার সকালে ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের হেতালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম হোসেনের (৩০) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামে।

আহতদের মধ্যে তিনজনকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পরিদর্শক সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া থেকে পিরোজপুরগামী ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুপারভাইজার নাঈমের মৃত্যু হয় বলে জানান তিনি।