সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান।
মৃতরা হলেন- মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৫) ও কুমিল্লার রাজু আহমদ (১৫)।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ বলেন, সকালে মানিকপুর গ্রামের পূর্ব পাশে একটি হাওরে খামারের হাঁস চরাতে যান খামার মালিক আলী হোসেন ও তার কর্মচারী রাজু।
ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান জাহিদ।
