শ্রীমঙ্গলে বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুড়ে মরেছে তার গরুটিও।
নিহত আব্দুল আলীর (৪৫) বাড়ি কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে।
ওই গ্রামেই রোববার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল থেকে দমকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাইল হাওরে ক্ষেতে কাজ শেষে আলী তার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।
“বাড়ির কিছু দূরে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এতে তার গরুটিরও মৃত্যু হয়।”
