২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কারাগারে ৩ তক্ষক ব্যবসায়ী

নেত্রকোণায় তিন তক্ষক ব্যবসায়ীকে জেলজাহতে পাঠিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শনিবার বিকালে নেত্রকোণা আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাদিজা নাসরীন এ আদেশ দেন।

এরা হলেন- শহরের দক্ষিণ সাতপাই এলাকার সিরাজুল ইসলাম (৪৫), কলমাকান্দা উপজেলার গোবিন্দপুরের শাহজাহান মিয়া (৪২) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ উদ্দিন (৪৫)।

নেত্রকোণা আদালত পুলিশের এএসআই আব্দুল জলিল জানান, আদালতের নির্দেশে বিকাল পৌনে ৫টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামাল জানান, শুক্রবার বিকালে নেত্রকোণা পৌরসভার ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মালা বেগমের বাসায় অভিযান চালিয়ে দুটি তক্ষক উদ্ধার করা হয়।

“তার বাড়িতে তক্ষক কিনতে আসা তিন ব্যবসায়ীকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়।”

অভিযানের সময় পলাতক মালা ও তার স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এসআই জামাল।