২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক আটক

চট্টগ্রামে দুই যুবককে অস্ত্রসহ ধরে পিটুনি শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

আটক আব্দুল আল নোমান (২৪) ও কাজী জসীম উদ্দিন (৩০) সম্পর্কে মামা-ভাগ্নে। তারা সদরঘাট থানার স্ট্যান্ড রোড পুরাতন কাস্টমস এলাকার বাসিন্দা।

শনিবার বিকালে কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার অভয়মিত্র ঘাটে তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটকরা সরকার দলীয় সংগঠনের পরিচয় দিয়ে থাকেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে অর্থ সংক্রান্ত বিরোধের জের ধরে নোমান স্থানীয় এক ব্যবসায়ীকে মাথায় আঘাত করে।

এসময় স্থানীয় লোকজন তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

ওসি জসীম বলেন, নোমানের বাবা হাজি কামালের সঙ্গে ফিরিঙ্গী বাজার এলাকার ব্যবসায়ী মোশারফ হোসেন রিপনের বিরোধ ছিল। দুপুরে নোমান ও তার মামা জসীম রিপনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।