২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো উল্টে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় টেম্পো উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শনিবার বিকালে নিহত আবুল বশর (৪৫) লোহাগাড়া উপজেলার আমিরাবাদের হাবিবুর রহমানের ছেলে।  

আবুল বশর নগরীর সাগরিকা এলাকার বারটেক্স অ্যাপারেল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

এ দুর্ঘটনায় টেম্পো চালকের সহকারী মো. জহিরও আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক কারখানা থেকে বেরিয়ে টেম্পোযোগে দেওয়ানহাট মোড়ে যাচ্ছিলেন আবুল বশর।

“এসময় টেম্পো উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত টেম্পো চালকের সহকারী মো জহিরও হাসপাতালে ভর্তি আছেন।”