২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাক্টর খাদে, চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর খাদে পড়ে গিয়ে চালক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

নিহত নূর আলম সিকদার (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের আলমগীর সিকদারের ছেলে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথীন্দ্র নাথ তরফদার জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ওড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, নূর আলম ওড়াকান্দি গ্রামে ট্রাক্টর দিয়ে একটি জমি চাষ শেষে অপর একটি জমি চাষ করতে যাচ্ছিলেন। পথে একটি কালভার্ট অতিক্রম করার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে চালক নূর আলম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।