জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।
শুক্রবার সকালে নোয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান বাদল জানান।
মৃত রফিকুল ইসলাম (৪০) ওই গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে নোয়ারপাড়ার চেয়ারম্যান মসিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করতে গিয়েছিলেন রফিকুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
