২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে অস্ত্রসহ গ্রেপ্তার দুই আসামি

ঢাকার দোহার উপজেলায় হত্যা ও ডাকাতি মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 01:53 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, বৃহস্পতিবার রাতে মধুরচর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সালাউদ্দিন (৩০) ও তুষার (২২)। দুজনের বাড়ি মধুরচরে।

দোহার থানার এসআই মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিন ও তুষার খুনসহ চারটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।”

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া যায় বলে এসআই মাহমুদ জানান।