২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের মেয়র নাছির

শপথ নেওয়ার পরদিনই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান নাছির।

তার ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র নাছির উদ্দিন এসময় বঙ্গবন্ধুর সমাধিস্থলে  আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন নাছিম, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপদেষ্টা শেখ মো. ইসহাকসহ অন্যান্য নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গত ২৮ এপ্রিলের নির্বাচনে বিএনপি সমর্থিত এম মনজুর আলমকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত দুই মেয়রের সঙ্গে শপথ নেন তিনি।