শাহজাদপুরে বজ্রপাতে ৩ মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় কায়েমপুর ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিক বিশ্বাস।
মৃতরা হলেন- উপজেলার চর আঙ্গারু গ্রামের ফরহাদ হোসেন (৪০), নাড়ুয়া গ্রামের শাহের আলী (৩৫) ও জামিরতা গ্রামের আইয়ুব আলী (৩৮)।
খবরটি স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে শুনেছেন বলে জানান শাহজাদপুর থানার ওসি শাহাব উদ্দিন খলিফা।
