২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহযোগিতা, ২ মাদ্রাসা শিক্ষক দণ্ডিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আলিম পরীক্ষায় নকলে সহযোগিতা করার দায়ে দুই মাদ্রাসা শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়।

চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত দুই শিক্ষক হলেন- স্থানীয় গাজীপুর মাদ্রাসার আরবির প্রভাষক নূর হোসেন ও কামতা ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক আব্দুল বাতেন।

বহিষ্কৃত পরীক্ষার্থী কামাল হোসেন স্থানীয় আলীনূর মাদ্রাসার ছাত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম জানান, বৃহস্পতিবার আরবি বিষয়ের পরীক্ষা চলাকালীন কামাল নামের ওই পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করার সময় দুই শিক্ষক তার হাতে ধরা পড়েন।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করেন বলে জানান।