শাহ আমানতে ৯০০ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৯০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো থেকে এসব বিদেশি সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৮৫০ কার্টন থ্রি জিরো থ্রি এবং ৫০ কার্টন ইজিলাইট ব্রান্ডের কার্টন সিগারেট আনা হয়েছিল। এসব পণ্যের মূল্য ৩০ লাখ টাকা।
