২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান মাড়াই কলে আটকে শিশুর মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ধান মাড়াই কলে আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 04:51 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বৃহস্পতিবার ঠান্ডারবন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লেবু।

নিহত নাসির (৩) ঠান্ডারবন গ্রামের কৃষক ফিরোজ মিয়ার ছেলে।

চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে ধান মাড়াই করার সময় শিশু নাসির দৌড়ে মেশিনের কাছে গেলে তাতে আটকে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান মিজানুর।