২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২ সপ্তাহ পর লাশ উদ্ধার

দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের ঘুরয়াবাজারে মো. অমির (১৮) লাশ পাওয়া যায়।

অমি গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের মো. কর্নেল মিয়ার ছেলে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে অমির লাশ উদ্ধার করে পুলিশ।

প্রায় ১৫ দিন ধরে অমি নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়। তবে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেনি।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অমিকে শ্বাষরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।