২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে অজ্ঞাত পরিচয় এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার সকালে কোনাবাড়ির খলাপাড়া এলাকায় লাশটি পাওয়া যায়।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরনে ম্যাক্সি ও কালো রংয়ের পেটিকোট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন জানান, খলাপাড়া এলাকায় কাদের সিকদারের বাড়ির পাশে আকাশি গাছের বাগানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, ওই নারীর গলায় গামছা পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে  দুর্বৃত্তরা রাতে শ্বাসেরোধে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে।