২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তরুণকে গলাকেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক তরুণকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নীমগাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত  দেলোয়ার হোসেন (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো শংকরবাটি ঘাইট্যাল পাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মোর্ত্তুজা জানান, রোববার রাতের কোনো এক সময় নীমগাছি মীরের চর এলাকার একটি বরই বাগানের ভেতরে দেলোয়ারকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।