২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে সরকারি জমি উদ্ধারে অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার দুপুরে শাহীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক।

ইউএনও জানান, শাহীবাগ আবাসিক এলাকার সার্বজনীন কবরস্থানের পাশে এক একর ৯২ শতক খাস জমি দীর্ঘদিন থেকে বেদখলে ছিল।

কয়েকজন লোক সরকারি এ ভূমিতে ঘর-বাড়ি নির্মাণ করে জবর দখল করে রাখে। ওই জমির পাশ দিয়ে যাওয়া পাহাড়ি ছড়া ভরাট করে সম্প্রতি রাস্তাও নির্মাণ করা হয়।

তিনি জানান, বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে ওই জমির উপর অবৈধভাবে নির্মিত তিনটি টিনের তৈরি ঘর গুড়িয়ে দেওয়া হয় এবং ভরাট করা ছড়ার মাটি অপসারণ করা হয়।

বর্তমান এ জমির বাজারমূল্য ১২ কোটি টাকা হবে বলে ইউএনও জানান।

অভিযানে পুলিশ ছাড়াও সহায়তা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা।