কক্সবাজরে ছুরিকাঘাতে যুবক খুন
কক্সবাজারের টেকনাফে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত দিল মোহাম্মদ (২৪) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার জালিয়াপাড়ার রশিদ উল্লাহর ছেলে।
শনিবার রাত সাড়ে ৮টায় শাহপরীর দ্বীপ বাজারের বরফকল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাতে ওই এলাকায় স্থানীয় মোহাম্মদ আবদুরান ও দিল মোহাম্মদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে দিল মোহাম্মদ আহত হয়।
“ইয়াবাসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা সংঘটিত হতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
