২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সহায়তায় তহবিল গঠনে ছাত্রফ্রন্ট

ভূমিকম্পদুর্গত নেপালিদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

বামপন্থি ছাত্র সংগঠনটি শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

ছাত্রফ্রন্ট সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, “নেপালের ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্য ও সহযোগিতার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কাছে থেকে আর্থিকভাবে কিছু সহযোগিতা নিয়ে একটি ফান্ড গঠন করব।”

ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন বলেন, “নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে আমরা ব্যথিত। আমাদের সামর্থ্য সীমিত। কিন্তু সামর্থ্যের কথা বলে আমাদের দায়িত্ববোধকে আড়াল করতে চাই না। এই বিপদে নেপালের জনগণের পাশে দাঁড়াতে চাই।”

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ওয়ার্ল্ড ওয়াইড নেপালিস স্টুয়েন্টস অর্গানাইজেশন বাংলাদেশের সভাপতি রাকেশ শাহ ও নেপালি শিক্ষার্থী মিথিলেশ যাদব উপস্থিত ছিলেন।