২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস-ট্রলি সংঘর্ষে শ্রমিক নিহত

রাজশাহী নগরীতে বাস ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পোস্টাল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৩০) নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

ওসি মিজান বলেন, সকালে পোস্টাল একাডেমির সামনের রাস্তায় রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা আনোয়ার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর।