মুন্সীগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলার হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম মিয়া জানান, শনিবার সকালে সদর উপজেলার সুখবাসপুর এলাকায় আমানুল্লাহ শেখ নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে মাটি কাটার সময় মূর্তিটি দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিষ্ণু মূর্তি উদ্ধার করে।
এসআই সেলিম বলেন, ১০ কেজি ওজনের ওই মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি জেলা প্রশাসকের মাধ্যমে জাদুঘরে পাঠানো হবে।
