২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হত্যা মামলার আসামি ছিনতাই

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্রেপ্তার হওয়া এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

শুক্রবার দুপুরে কিশোরগাড়ী ইউনিয়নের খোর্দ্দটেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ মণ্ডলকে পুলিশ আটক করেছে।

ছিনিয়ে নেওয়া মামুন মণ্ডল (২৫) ওই গ্রামের জফের উদ্দিন মণ্ডলের ছেলে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, জমি নিয়ে সংঘর্ষে সম্প্রতি এক ব্যক্তি নিহতের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মামুন মণ্ডল।

পুলিশ শুক্রবার দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে।

“এ সময় স্থানীয় আওয়ামী নেতা পলাশ মণ্ডল তার লোকজন নিয়ে মামুনকে ছিনিয়ে নেন।”

তিনি জানান, ওই ঘটনায় পলাশকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি মামুন মণ্ডলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।